ঐক্য, শান্তির আহ্বানে জবিতে নববর্ষ উদযাপন

জবি প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ১১:৪০আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪১

উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। ‘নববর্ষের আবাহন, ঐক্য, শান্তি ও উত্তরণ’– প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির সূচনা করা হয়।

এই উৎসবের প্রথম দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় এক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস ও রঙিন তুলির আঁচড়ে পুরো ক্যাম্পাস এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

ঐক্য, শান্তির আহ্বানে জবিতে নববর্ষ উদযাপন

এরপর এ দিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়।

পরে রায়সাহেব বাজার মোড় ঘুরে বাহাদুর শাহ্ পার্কের পাশ দিয়ে ঘুরে ক্যাম্পাসে এসে শোভাযাত্রা শেষ হয়।

বৈশাখী শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বৈশাখী শোভাযাত্রা ছাড়াও থাকছে বৈশাখী মেলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল বুধবার পর্যন্ত চলবে নববর্ষের এই জমকালো আয়োজন।

/আরকে/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম