ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি 
২৮ এপ্রিল ২০২৬, ১৬:০০ আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৬:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষকরা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও অনুষদে যৌন নিপীড়ন প্রতিরোধ সেল থাকার কথা থাকলেও বাস্তবে এসব সেলের কার্যকারিতা নেই। প্রাথমিক অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হলেও কার্যকর কোনও ফলোআপ হয় না। 

তিনি আরও বলেন, “এ ধরনের সেলে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকা জরুরি, যাতে অভিযোগ ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ থাকে। মিমো যে সিস্টেমের দিকে আঙুল তুলে গেছে, তার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। সুইসাইড নোটে ইঙ্গিত দেওয়া ব্যক্তিরও শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।”

বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, “শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। বিভাগ থেকে যতটুকু সম্ভব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ভিসি ও প্রো-ভিসিকে জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

শিক্ষার্থী আনিয়া আক্তার বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক কর্তৃক মানসিক ও ব্যক্তিগত নিপীড়নের পরিবেশের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে মাস্টার্স শিক্ষার্থী রাফিউল রকি শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তী ও উম্মে হানির বিষয়ে দ্রুত ও স্পষ্ট অবস্থান গ্রহণ, কার্যকর ব্যবস্থা না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী চাকরিচ্যুতি, শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক নিপীড়ন ও হয়রানি বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন, তদন্ত চলাকালে অভিযুক্ত শিক্ষকের এনওসি বন্ধ রাখা, মিমোর পরিবারের আইনি সহায়তার সম্পূর্ণ ব্যয় বিশ্ববিদ্যালয়কে বহন করা এবং কোনও চাপ সৃষ্টি না হওয়া নিশ্চিত করা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের বাইরে অযাচিত যোগাযোগ বন্ধে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলা ভবনের গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে উপাচার্য ও প্রক্টরের কাছে স্মারকলিপি জমা দেন।

 

 

/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
সর্বশেষ খবর
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের