জবিতে ২১তম ব্যাচের ক্লাস শুরু, র‍্যাগিংয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা উপাচার্যের

​জবি প্রতিনিধি
০৩ মে ২০২৬, ১৮:৩৮ আপডেট : ০৩ মে ২০২৬, ১৮:৩৮

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (২১তম ব্যাচ) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। রবিবার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন দিনব্যাপী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত ২ হাজার ৮৭২ শিক্ষার্থীকে স্বাগত জানান।

তিনি নবীনদের উদ্দেশে বলেন, ২১তম ব্যাচের পদার্পণ জবি পরিবারকে আরও সমৃদ্ধ করেছে। নবীনদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনও শিক্ষার্থী যেন সিনিয়রদের দ্বারা হেনস্তা বা র‍্যাগিংয়ের শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

​উপাচার্য আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মের অবদান অবিস্মরণীয়। তবে পরবর্তী সময়ে কিছু ক্ষেত্রে সিনিয়রদের প্রতি অসম্মান প্রদর্শনের যে অপসংস্কৃতি দেখা যাচ্ছে, তা পরিহার করতে হবে। শিক্ষার্থীদের দায়িত্বশীল ও শালীন আচরণ বজায় রাখতে হবে।

তিনি সবাইকে ‘টিম জগন্নাথ’ হিসেবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে ওঠার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ওরিয়েন্টেশনের প্রথম দিনে সব নবীন শিক্ষার্থীর হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের পথচলা সহজ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ‘শিক্ষার্থী সহায়িকা’ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিটি চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে গ্রহণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। নিজ নিজ বিভাগকে ধারণের মাধ্যমেই পুরো বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।

প্রতিটি বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

/আরকে/
সম্পর্কিত
ডেমরায় আগুনে পুড়লো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস
অচলাবস্থা নিরসনে চুয়েটে সিন্ডিকেট সভা, উপাচার্য ছাড়া ছিলেন না কেউ
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী