জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেলো অ্যান্টি টোব্যাকো ক্লাব

জবি প্রতিনিধি
১১ জুন ২০২৬, ০৩:০৫ আপডেট : ১১ জুন ২০২৬, ০৩:০৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যান্টি টোব্যাকো ক্লাবকে সহশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন ও কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশ অনুযায়ী বুধবার (১০ জুন) প্রকাশিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাব’ নামে শিক্ষার্থীদের একটি সংগঠনের কার্যক্রম চালানোর জন্য কোনও ফিজিক্যাল স্পেস প্রদান না করার শর্তে সেটি পরিচালনা করার অনুমতি প্রদান করা হলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাব উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাবের আনুষ্ঠানিক নিবন্ধন ও কার্যক্রম পরিচালনার অনুমতি পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এই নিবন্ধনের মাধ্যমে ক্লাবটি একটি প্রাতিষ্ঠানিক ও স্থায়ী কাঠামোর মধ্যে থেকে আরও সুসংগঠিতভাবে কাজ করার সুযোগ পাবে। তরুণদের মধ্যে তামাকবিরোধী সচেতনতা সৃষ্টি, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘এ অর্জনের জন্য মাননীয় উপাচার্য ও ট্রেজারার মহোদয় এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে ক্লাবের সদস্যদের অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতেও তাদের নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি বিশ্ববিদ্যালয় ও সমাজে ইতিবাচক অবদান রাখবে বলে প্রত্যাশা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
খুবি শিক্ষার্থীদের মাদক-সংশ্লিষ্টতা নিয়ে ফেসবুক পোস্ট, রাতে ক্যাম্পাসে উত্তেজনা
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
সর্বশেষ খবর
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
ভুল চিকিৎসার অভিযোগে সিভিল সার্জনসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
ভুল চিকিৎসার অভিযোগে সিভিল সার্জনসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
আবাসন সংকট মোকাবিলার প্রস্তাব বাতিল, স্পেনে নতুন করে বিক্ষোভ
আবাসন সংকট মোকাবিলার প্রস্তাব বাতিল, স্পেনে নতুন করে বিক্ষোভ
১০২ রানেই অলআউট বাংলাদেশ, পেলো না ব্রোঞ্জও
১০২ রানেই অলআউট বাংলাদেশ, পেলো না ব্রোঞ্জও
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার