বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৬, ০২:২৪আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০২:২৪

গ্যাসের চাপ কম থাকায় বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও (বুয়েট)। বিশ্ববিদ্যালয়টির জন্য প্রতিদিন পাঁচ দফায় মোট পাঁচ ঘণ্টা লোডশেডিংয়ের সূচি নির্ধারণ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। নির্ধারিত সময়ের মধ্যে দিনে তিন ঘণ্টা এবং রাতে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুয়েটের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে রবিবার জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়। এতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৬টা থেকে ৭টা, সকাল ১০টা থেকে ১১টা এবং দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া রাত ১২টা থেকে ১টা এবং রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত আরও দুই ঘণ্টা লোডশেডিং হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনের বেলায় গ্যাসের চাপ অত্যন্ত কম থাকায় লোডশেডিংয়ের সময়ে বুয়েটের নিজস্ব জেনারেটর ব্যবহার করেও পুরো ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে নির্ধারিত সময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বুয়েট কর্তৃপক্ষ।

/এসএনএস/এফআর/
সম্পর্কিত
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
নতুন আসা কার্গো জাহাজে কিছুটা স্বস্তি, কমবে কি গ্যাস সংকট?
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
সর্বশেষ খবর
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি