খাতা-বোতল রেখে সিট দখল, জবির বাসে ‘রিজার্ভ’ নিয়ে ক্ষোভ

জবি প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ২০:০৫ আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ২০:০৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনের বাসে যাত্রী উপস্থিত না থাকলেও খাতা, শিট, পানির বোতলসহ বিভিন্ন সামগ্রী রেখে আসন ‘রিজার্ভ’ করে রাখার অভিযোগ উঠেছে। এতে বাসে আগে ওঠা শিক্ষার্থীরা আসন খালি থাকা সত্ত্বেও বসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিপুলসংখ্যক শিক্ষার্থীর যাতায়াতের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় পরিচালিত বাস রয়েছে। প্রতিদিন এসব বাসে বিপুলসংখ্যক শিক্ষার্থী যাতায়াত করেন। আসনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়।

সম্প্রতি বাসে বিভিন্ন সামগ্রী রেখে আসন দখল করে রাখার বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে, কেউ কেউ বাসে উপস্থিত না থেকেও আগে থেকে খাতা, শিট, পানির বোতলসহ বিভিন্ন জিনিস আসনে রেখে সেটি নিজের জন্য ‘রিজার্ভ’ করে রাখছেন। ফলে পরে বাসে ওঠা শিক্ষার্থীরা আসন খালি থাকা সত্ত্বেও সেখানে বসতে পারছেন না।

এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘অনেকে বাস থেকে নামার সময় বাসে খাতা রেখে যান। ফলে আমরা পরে এসেও বাসে সিট পাই না। অনেক দূর থেকে যাতায়াত করলেও বাধ্য হয়ে পুরোটা পথ দাঁড়িয়ে যেতে হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, ‘আমরা দ্রুত একটি প্রজ্ঞাপন জারি করব। সেখানে স্পষ্টভাবে বলা থাকবে, বাসে খাতা, কলম, বোতল বা অন্য কোনো কিছু রেখে আসন দখল করা যাবে না। এভাবে সিট রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।’

তিনি বলেন, ‘বাসের আসন বণ্টন হবে সম্পূর্ণভাবে আগে আসার ভিত্তিতে। অর্থাৎ, যিনি সশরীরে উপস্থিত থাকবেন, তিনিই আসনে বসার অগ্রাধিকার পাবেন।’

পরিবহন প্রশাসক আরও বলেন, পরিবহন প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত গাড়িচালক ও সহকারীরা বিষয়টি তদারকি করবেন। এরপরও কেউ নির্দেশনা অমান্য করে অনিয়ম অব্যাহত রাখলে উপাচার্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

/এম/
সম্পর্কিত
এক দিনের শাটডাউন শেষে চুয়েটে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী
খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-মাদক-মারধরের দায়ে ৩০ শিক্ষার্থীর শাস্তি
সর্বশেষ খবর
অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৩৩৪
অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৩৩৪
অভয়ারণ্য থেকে ৫ হাজার বিরল প্রজাতির পিঁপড়ার বাসা চুরি, তদন্তে পুলিশ
অভয়ারণ্য থেকে ৫ হাজার বিরল প্রজাতির পিঁপড়ার বাসা চুরি, তদন্তে পুলিশ
পোশাক শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত: আবু হানিফ
পোশাক শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত: আবু হানিফ
বিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কার
বিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কার
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোন এলপিজির দাম কত বাড়লো
কোন এলপিজির দাম কত বাড়লো
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প