ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 

ইবি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

ছাত্রশিবিরের একজন নেতাকে মারধরের অভিযোগ ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তজনা বিরাজ করছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে মারধরের এ ঘটনার পর ক্যাম্পাসে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

অভিযোগ পাওয়া যায়, শনিবার দুপুর পৌনে ২টার দিকে পরীক্ষা শেষে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হল শিবিরের সেক্রেটারি কাজী জুহায়ের হলে খাবার খেতে আসেন। তিনি হলের গেট পেরিয়ে করিডোরে পৌঁছলে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলীনুর রহমান হঠাৎ জুহায়েরকে চড়-থাপ্পড় শুরু করেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আলীনুর তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশিত হয়েছে। এর পরপরই শিবির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে উত্তেজিত হয়ে আলীনুরের কক্ষ ভাঙতে যায়। এ সময় তারা রুমের জানালার গ্লাস ভাঙচুর করে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তাদের সরিয়ে নেন। 

প্রক্টরিয়াল বডি উভয়পক্ষের নেতৃবৃন্দকে নিয়ে হল অফিসে আলোচনায় বসেন। এ সময় ভুক্তভোগী জুহায়ের সেখানে উপস্থিত হন। তবে প্রক্টরিয়াল বডির সদস্যরা অলীনুরকে রুম থেকে আনতে গেলে উত্তেজনা বাড়ে এবং ছাত্রদলের নেতারা সভা ত্যাগ করেন। এসময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে অলীনুরকে পুলিশী সহায়তায় প্রক্টরিয়াল বডি গাড়িতে নিতে গেলে শিবিরকর্মীরা তার ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন এবং গাড়ির কাঁচ ভেঙে ফেলেন। এ ঘটনার পর বিকাল চারটার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন ছাত্রদল। সেখানে দেশীয় অস্ত্র হাতে তাদের মহড়া দিতে দেখা যায়। 

একইসঙ্গে লাঠিসোটা হাতে জিয়া মোড়ে অবস্থান নেয় শিবির। সাড়ে চারটার দিকে ছাত্রদল প্রধান ফটক খুলে দেয়। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা-কুষ্টিয়া মহাসড়কে দেশীয় অস্ত্র হাতে শোডাউন দিতে দেখা যায় স্থানীয় বিএনপি ও  ছাত্রদলের। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের লালন হল পকেট গেট ও আজিজ হল পকেট গেটে অবস্থান নেয় স্থানীয় জামায়াত ও শিবির কর্মীরা। 

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, বিষয়টি সমাধানে প্রক্টর অফিসে আলোচনা চলছে। 

শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আলী বলেন, আমাদের হল সেক্রেটারির ওপর ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করেছে। শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ছাত্রদলের বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়েও ক্যাম্পাসে মহড়া দিয়েছে। এমন ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি সমাধানে উভয়পক্ষকে নিয়ে আলোচনা চলছে। 

/আইএএম/
সম্পর্কিত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
পদ নেই ছাত্রদলে, তবু ‘নেতা’ পরিচয়ে থানার সামনে বিক্ষোভ
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক