চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 

চবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (১৯) নামের এক নবীন শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ও আব্দুর রব হলের মধ্যবর্তী প্রধান সড়কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত আরিফ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হলের সামনে ব্যানার টাঙানোর কাজ করছিলেন আরিফ। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের মূল লাইনের (হাই ভোল্টেজ) সংস্পর্শে চলে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি কিছুক্ষণ ওপরে ঝুলে থাকেন। পরে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তিনি নিচে পড়ে যান।

এ দুর্ঘটনার পরই উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যলয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম জানান, ১০টা ৪৫ মিনিটে হাসপাতালে নেওয়ার পর ওই শিক্ষার্থী মারা যান। 

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা সহযোদ্ধাকে হারিয়ে গভীর শোক প্রকাশের পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও হলের আশপাশের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত এসব বিপজ্জনক তার অপসারণ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান তারা।

/আইএএম/
সম্পর্কিত
বিটিসিএল কার্যালয়ে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ অস্বীকার আনসারের
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সর্বশেষ খবর
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ