ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে থাকা সব অবৈধ ও ভাসমান দোকান সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে এসব দোকান নিজ দায়িত্বে না সরালে উচ্ছেদ অভিযানসহ আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দফতর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অদ্য ২০ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ ও ভাসমান দোকানগুলো সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে।’’
দোকান মালিকদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘এসব দোকান আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে না সরালে দোকান মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধ ও ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হবে।’’









