‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০১ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০১

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেছেন, ‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা দেওয়া বন্ধ করুন।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নামফলক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম মুছে আগের নাম ফিরিয়ে দেওয়ার ঘটনায় বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত প্রতিবাদ ও ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মুসাদ্দিক বলেন, ঐতিহ্যবাহী জিয়া হলের দিকে তাকিয়ে দেখা দরকার। বিশ্ববিদ্যালয়ের অন্য সব হলে প্রবেশদ্বার থাকলেও এই হলে কোনো গেট নেই। মুজিববাদকে তোষণ না করে জিয়া হলে একটি সুন্দর গেট নির্মাণ করে শিক্ষার্থীবান্ধব কাজ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘রাসেল টাওয়ার’, ‘অমুক টাওয়ার’ কিংবা ‘তমুক টাওয়ার’ বিশ্ববিদ্যালয়ের বুকে শেখ হাসিনার পরিবারের নামে কেন একের পর এক স্থাপনা থাকবে, সেই প্রশ্নের জবাব দিতে হবে। এসব স্থাপনার নাম পরিবর্তনেরও দাবি জানান তিনি। সাধারণ শিক্ষার্থীরা যা চান, প্রশাসনকেও সেই সিদ্ধান্তের পক্ষে থাকার আহ্বান জানান ডাকসুর এই নেতা।

মুসাদ্দিক বলেন, প্রয়োজন হলে ইমেইলের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মতামত নিয়ে নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু গণতান্ত্রিক উপায়ে না গিয়ে প্রশাসন যে পথে এগোচ্ছে, তা শেষ পর্যন্ত তাদের জন্যই বুমেরাং হতে পারে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক উপায়ে পালন করে আসছেন। প্রতিবাদ, স্মারকলিপি, সিন্ডিকেট সভা ঘেরাও এবং সিনেটে বিষয়টি উত্থাপনের মাধ্যমে দাবি জানানো হয়েছে। সিনেটের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, বরং পুনর্বিবেচনার জন্য আবারও সিন্ডিকেটে পাঠানো হয়েছে।

মুসাদ্দিক প্রশ্ন তোলেন, সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে নামফলক পরিবর্তনে এত তড়িঘড়ি কেন করা হচ্ছে। এর পেছনে ‘ফ্যাসিবাদী শক্তির কোনো গোপন ফান্ডিং’ রয়েছে কি না, সে প্রশ্নেরও জবাব দাবি করেন তিনি।

এর আগে বুধবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি মুছে ফেলার কাজ শুরু হয়। হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ই লেখা হবে।

হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে। লিখিত আবেদন না থাকলেও শিক্ষার্থীরা মৌখিকভাবে বারবার নাম পরিবর্তনের বিষয়টি জানাচ্ছিলেন। এতে অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘গত সিনেটে আগের সব নাম আগের মতো রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে।’

এর আগে ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাতে হলের মূল ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়। শিক্ষার্থীদের একাংশের উদ্যোগে এ নাম পরিবর্তন করা হয়েছিল। পরে ডাকসুর নেতারা হলটির নাম পরিবর্তনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় হলটির নাম ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়।

একই সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করারও সুপারিশ করা হয়। তবে ২৯ জুন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনে শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরে প্রস্তাবটি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর সিদ্ধান্ত হয়।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই না, তাকে পদত্যাগ করতে হবে: দিলারা চৌধুরী
বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি
সর্বশেষ খবর
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত