মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ অক্টোবর ২০২৬, ২০:২৬ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ২০:২৬

শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্বের চেষ্টা এবং কথা বলার কারণে শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।

রবিবার (১১ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঁচ মিনিট মুখে কালো কাপড় বেঁধে বসে থেকে তিনি এ প্রতিবাদ জানান।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সামিনা লুৎফা জানান, শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্বের পরিকল্পিত চেষ্টা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের পারস্পরিক আস্থা নষ্ট করছে। ভিন্নমত প্রকাশ বা কথা বলার কারণে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাদের প্রতি সংহতি জানিয়ে ব্যক্তিগতভাবে এ প্রতিবাদ করেছেন তিনি।

সামিনা লুৎফা আরও জানান, সেদিন ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে একটি ‘কোড অব কন্ডাক্ট’ বা আচরণবিধি নির্ধারণ করেছেন তিনি। অনুমতি ছাড়া শ্রেণিকক্ষে কী করা যাবে, কী করা যাবে না এবং মতবিরোধ তৈরি হলে তা কীভাবে নিরসন করা হবে, সে বিষয়েও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছেন।

এরপর মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরবে বসে থাকেন এই অধ্যাপক। নিজের পোস্টের শেষে তিনি সবার প্রতি ‘রিক্লেইম ক্লাসরুম’ বা শ্রেণিকক্ষের অধিকার ফিরে পাওয়ার আহ্বান জানান।

গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীর সঙ্গে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের আলোচনা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ৮ অক্টোবর জরুরি সভা ডেকে ওই শিক্ষককে সব ধরনের পাঠদান কার্যক্রম থেকে অব্যাহতি দেয় ইংরেজি বিভাগ।

শনিবার (১০ অক্টোবর) ফেসবুক লাইভে এসে তাসনিম সিরাজ দাবি করেন, তিনি কোনও শিক্ষার্থীর ধর্মীয় পোশাকের অবমাননা করেননি। বরং মুখমণ্ডল সম্পূর্ণ ঢাকা থাকায় পরিচয় শনাক্তকরণ ও স্বাভাবিক পাঠদানে অস্বস্তির কথা জানিয়েছিলেন।

অনুমতি ছাড়া শ্রেণিকক্ষের আলোচনা গোপনে রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনাকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’। এরই ধারাবাহিকতায় এবার শ্রেণিকক্ষে নীরব প্রতিবাদ জানালেন অধ্যাপক সামিনা লুৎফা।

/এএইচএস/এম/  
সম্পর্কিত
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতির সিদ্ধান্ত ‘বেআইনি’, তদন্ত দাবি শিক্ষক নেটওয়ার্কের
সর্বশেষ খবর
রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের
রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: যেসব প্রশ্নের উত্তর মেলেনি
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: যেসব প্রশ্নের উত্তর মেলেনি
টাইব্রেকিংয়ে শিরিন জিতলেন শিরোপা
টাইব্রেকিংয়ে শিরিন জিতলেন শিরোপা
‘জীবনের সেরা সফর’, শেষ ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন সৌদিতে নিহত নাসরুল্লাহ
‘জীবনের সেরা সফর’, শেষ ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন সৌদিতে নিহত নাসরুল্লাহ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী