জবি শিক্ষার্থীদের ‘অপ্রাসঙ্গিক’ আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

‎জবি প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ১৩:৩৭ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৩:৩৭

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি-দাওয়ার নামে অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীদের দাবি-দাওয়া প্রাসঙ্গিক হলেও তা পূরণের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা ও সুযোগ-সুবিধা বিবেচনায় নিতে হবে।’ 

‎সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎

‎বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ ও আবাসিক সুবিধাসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব আন্দোলনের কথা তিনি শুনেছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘দাবি-দাওয়া খুবই প্রাসঙ্গিক, কিন্তু সেই দাবি-দাওয়ার নামে কখনো অপ্রাসঙ্গিক আন্দোলন যেন না হয়।’

‎তিনি আরও বলেন, ‘সরকারের আর্থিক সামর্থ্য ও সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যথাসময়ে পূরণ করা হবে।’ 

‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সক্ষমতা বাড়লে জনগণের চাহিদা পূরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন সহজ হয়। তাই শিক্ষার্থীদের দাবির পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।’ 

/এসটি/ 
সম্পর্কিত
পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে সাবেক মন্ত্রী, এমপি ও কিছু শিল্পমালিক: স্বরাষ্ট্রমন্ত্রী
গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী 
সর্বশেষ খবর
‘হুবহু কাশ্মীরের মতো’: বিষাক্ত মার্বেল বর্জ্যের স্তূপ যেভাবে হলো জনপ্রিয় পর্যটন কেন্দ্র!
‘হুবহু কাশ্মীরের মতো’: বিষাক্ত মার্বেল বর্জ্যের স্তূপ যেভাবে হলো জনপ্রিয় পর্যটন কেন্দ্র!
হত্যাচেষ্টা মামলায় আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল ফের গ্রেফতার
হত্যাচেষ্টা মামলায় আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল ফের গ্রেফতার
আলো-আঁধার ঘরে হিরণ্ময় লেখক
আলো-আঁধার ঘরে হিরণ্ময় লেখক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি