শাবিতে সামাজিক ব্যবসা বিষয়ক সেমিনার

জাহিদ হাসান
১৩ আগস্ট ২০১৬, ১৮:০৫আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৮:২৪

শাবিপ্রবি

বাংলাদেশে সামাজিক ব্যবসায় অর্জিত অভিজ্ঞতা এবং শিক্ষণীয় বিষয়ক শীর্ষক সেমিনার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে বক্তারা বলেন, পা মাটিতে রেখে আকাশ ছোঁয়ার চিন্তা করতে হবে। সামাজিক উন্নয়নসহ ব্যবসায়িক চিন্তা করেই এগিয়ে গেলে বাংলাদেশ উন্নয়নের চূঁড়ায় পৌঁছে যাবে।

এ কারণেই সেমিনারে সামাজিক ব্যবসা নিয়ে এখন ভিন্নভাবে চিন্তা করার আহ্বান জানান বক্তারা।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান প্রফেসর ড. একেএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক জাভেদ কায়সারের সঞ্চালনায় সেমিনারটির আয়োজন করে শাবির নৃবিজ্ঞান সমিতি।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ইনটেল সোস্যাল বিজনেস লিমিটেডের সিও পাভেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকারা গ্রুপের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায়।

অনুষ্ঠানে সামাজিক ব্যবসার উপর উপস্থাপনা করেন পাভেল হক।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্যাস বদহজম এড়াতে সৌম্যার সকাল শুরু হয় যে খাবারে
গ্যাস বদহজম এড়াতে সৌম্যার সকাল শুরু হয় যে খাবারে
‘সহনীয়’ পর্যায়ে আজ ঢাকার বাতাস
‘সহনীয়’ পর্যায়ে আজ ঢাকার বাতাস
নৌকার ছন্দে আবিষ্কার করুন রাতারগুলের সৌন্দর্য
নৌকার ছন্দে আবিষ্কার করুন রাতারগুলের সৌন্দর্য
ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তা আইন লঙ্ঘনে গুগলকে বড় জরিমানা
ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তা আইন লঙ্ঘনে গুগলকে বড় জরিমানা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়