আগামী ২০ জুলাইয়ের মধ্যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে নতুন কাঠামোতে বেতন (পে ফিক্সেশন) ও পেনশন নির্ধারণ করতে হবে। যারা এ সময়ের মধ্যে অনলাইনে বেতন নির্ধারণে ব্যর্থ হবেন তারা জুলাই মাসের বেতন পাবেন না।
মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়।
উল্লেখ্য, সম্প্রতি অনলাইনে বেতন ও পেনশন নির্ধারণ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতির পদক্ষেপ। এ পদ্ধতিতে যে কেউ অনলাইনে (www.payfixation.gov.bd) ফরম পূরণ করে তার বেতন ও পেনশন নিজেই নির্ধারণ করতে পারবেন। ফলে সময় বাঁচবে ও সরকারি-কর্মকর্তা কর্মচারীদেরও হয়রানি কমবে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
/এসআই/এসএনএইচ/








