বুলগেরিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ছেন রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৬, ২০:১৩আপডেট : ১৪ মে ২০১৬, ২০:১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ায় অনুষ্ঠিব্য গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে রবিবার এক সপ্তাহের বিদেশ সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে লন্ডন পৌঁছে সেখানে দু’দিন অবস্থানের পর তিনি বুধবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ৩ দিনের এই উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন। ওই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নারী নেতারা উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হবেন বলে প্রধামন্ত্রীর কার্যালয় জানিয়েছে। ব্যক্তিগত সফরের অংশ হিসেবে তিনি লন্ডনে দু’দিন থাকবেন বলে জানা গেছে। ছোটবোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক কন্যা সন্তানের মা হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম লন্ডন যাত্রা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে মুলত টিউলিপের মেয়েকে দেখতেই তিনি দুদিন লন্ডন থাকবেন। গত ৯ এপ্রিল টিউলিপ কন্যা সন্তানের মা হয়েছেন। সন্তানের নাম রাখা হয়েছে আজেলিয়া জয় পার্সি।

 

আরও পড়তে পারেন: রবিবার সারাদেশে চেইন সুপারমার্কেট বন্ধ

প্রধানমন্ত্রী লন্ডনে থাকাকালে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত একটি সুধী সমাবেশে যোগ দিতে পারেন বলে জানা গেছে। এ জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ ইতোমধ্যে একাধিক প্রস্তুতি বৈঠক করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

পরে লন্ডন থেকে বুধবার (১৭ মে) রওয়ানা হয়ে স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় সোফিয়ায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেলে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোসেন প্লেনেলিয়েভের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করবেন তিনি।

বিকেলে উইমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন। রাতে ইউনেস্কো মহাসচিব ইরিন বোকভার দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বি-পক্ষীয় বৈঠক করবেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। বৈঠকের পর চুক্তি হওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনা শুক্রবার রাতে সোফিয়া থেকে রওনা হয়ে শনিবার সকালে (২১ মে) ঢাকা পৌঁছাবেন।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম