জয়কে নিয়ে মন্তব্য করায় খালেদার বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১২:৩৩আপডেট : ১৫ মে ২০১৬, ১৫:০৩

খালেদা জিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ‘মিথ্যা’ বক্তব্য দেওয়ায় অভিযোগ এনে  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার সকালে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগটি দায়ের করেন।

মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগটি সরাসরি আমলে না নিয়ে শাহবাগ থানার ওসিকে বিষয়টি তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাদী তার আর্জিতে বলেছেন, ১ মে শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে  জনসভায় বক্তব্য দেওয়ার সময় জয়ের অ্যাকাউন্টে ৩০ কোটি ডলার রয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া।

/এসএইচটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান