লিকুদ নেতার সঙ্গে বৈঠক

বিএনপির আসলাম চৌধুরীকে গ্রেফতারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১৩:৪৬আপডেট : ১৫ মে ২০১৬, ১৬:২৭

আসলাম চৌধুরী (বামে) মেনদি সাফাদি (ডানে) ছবি: মেনদি সাফাদির ফেসবুক পেজ ইসরায়েলের লিকুদ পার্টির নেতার সঙ্গে বৈঠকের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে সরকার। এর আগে আসলাম চৌধুরীসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে এক ব্রিফিংয়ে রবিবার বিষয়টি জানানো হয়।
সরকার পতনের চক্রান্তের অংশ হিসেবে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের (লিকুদ নেতা) সঙ্গে বৈঠকের খবর প্রকাশ হওয়ার পর আত্মগোপনে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।
গণমাধ্যমে ওই বৈঠকের ছবি প্রকাশের পর গত ৭ মে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় সরকার। এরপর দেশের প্রতিটি বিমানবন্দরে ও স্থলবন্দরগুলোয় সতর্কবার্তা পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা।
নগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ‘মোসাদের সঙ্গে বৈঠকের খবর আসার পর থেকে বিএনপির এই নেতা নজরদারিতে আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞার পর তিনি গা ঢাকা দিয়েছেন। তবে তিনি দেশেই আছেন। মোসাদ কানেকশনের উপযুক্ত প্রমাণ পেলে যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বিএনপির এই নেতা।’
সম্প্রতি ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেনদি এন সাফাদি ভারত সফর করেন। সেখানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে তার বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ সম্পর্কে নানা মন্তব্য করেন সাফাদি। এতে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গ্রুপ ছবি তোলেন সবাই। ওই ছবিতে আসলাম চৌধুরীও রয়েছেন।

এই বৈঠকের ছবি ও এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বিএনপির পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন: রিজার্ভ চুরির ঘটনায় সুইফটকেই দায়ী করলো তদন্ত কমিটি

এপিএইচ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের