বাজেট অধিবেশনশুরু ১ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১৮:১৭ আপডেট : ১৫ মে ২০১৬, ১৮:৩৩

সংসদ অধিবেশন আগামী ১ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এটি বর্তমান দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন আর বাজেট অধিবেশন হিসেবে তৃতীয়। ওইদিন সংসদ শুরু হবে বিকেল ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রবিবার সংবিধানের ৭২ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এবারের বাজেট অধিবেশনটি পুরো রজমান জুড়ে হওয়ার কারণে প্রতিদিন সকালে শুরু হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এ অধিবেশন কতদিন চলবে বাজেটের ওপর কত ঘণ্টা আলোচনা হবে সেগুলো অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে।
অধিবেশন শুরুর পরদিন ২ জুন আগামী ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট পেশ হবে বলে অর্থমন্ত্রী আবুল ‍মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে গত ৫ মে সংসদের দশম অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার ওই্ অধিবেশনের মেয়াদকাল ছিলো নয় কার্যদিবস।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে একজোট হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো!
ইএইচএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক