ঋণ জালিয়াতির মামলা

সোনালী ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৬, ০৯:২৩আপডেট : ২৫ মে ২০১৬, ০৯:২৬

হলমার্ক

ঋণ জালিয়াতির এক মামলায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার সাবেক এক সহকারী ব্যবস্থাপকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ব্যাংকটির সাবেক সহকারী ব্যবস্থাপক সাইফুল হাসান, ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল মামুন ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। সাজাপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন।

আসামিরা গ্রেফতারের বা আত্মসমর্পণের পর থেকে এ দণ্ডাদেশ কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখা থেকে নিয়ম বহির্ভূতভাবে ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়। এর মধ্যে এ প্রথম মামলার রায় হলো।

দুদকের অনুসন্ধানে জানা যায়, হলমার্ক জালিয়াতির ঘটনার সময় সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে হলমার্ক ছাড়াও আরও পাঁচটি প্রতিষ্ঠান একই কায়দায় ঋণ জালিয়াতি করেছে। প্যারাগন নিট কম্পোজিট লিমিটেড সেই পাঁচ প্রতিষ্ঠানের একটি।

মামলায় এজাহার থেকে জানা যায়, ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৬১০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে এ টাকা আত্মসাৎ করেন।

২০১৩ সালের ২৮ মে দুদকের সহকারী পরিচালক নাজমুচ্ছাদাত বাদী হয়ে রমনা থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১১ জুন দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চার আসামির মধ্যে সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমান মারা গেছেন। খবর বাসস।

আরও পড়ুন: ময়নাতদন্তকারী চিকিৎসককে তনুর বাবার লিগ্যাল নোটিশ

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি
ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি
শেখ হাসিনা দেশে এলে পূর্ণ নিরাপত্তা পাবেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনা দেশে এলে পূর্ণ নিরাপত্তা পাবেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ছয় মাসে ২২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো কানাডা
ছয় মাসে ২২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো কানাডা
খাবার খাওয়ানোর কথা বলে হাসপাতাল থেকে ডেকে বৃদ্ধ নারীকে ‘ধর্ষণ’, গ্রেফতার ২
খাবার খাওয়ানোর কথা বলে হাসপাতাল থেকে ডেকে বৃদ্ধ নারীকে ‘ধর্ষণ’, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো