গৃহকর্মীকে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৬, ১২:২০আপডেট : ২৯ মে ২০১৬, ১২:৩৯

গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী হাসিনা হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিনা মারা যায়। এ ঘটনায় হাসিনার মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে গৃহকর্তা শরিফুল ইসলাম ও তার স্ত্রী ফারজানা লিজাকে আসামি করেন।

গত ২০ মে শরিফুল ইসলাম গভীর রাতে গুরুতর আহত অবস্থায় হাসিনাকে ঢামেক হাসপাতালে ভর্তি করান। হাসিনা তার মায়ের পরিবর্তে মোহাম্মদপুরের কাঠপট্টির একটি বাসায় গৃহকর্মীর কাজ করতো।
শিশুটির মা সালমা বেগম জানান, তিনি অসুস্থ হয়ে পড়ায় মেয়েকে ওই বাসায় রেখে ময়মনসিংহের ধোবাউরা উপজেলার কামারপুর গ্রামের বাড়িতে চলে যান। এরপর গত ২০ মে তার মেয়েকে ঢামেক হাসপাতালে জ্বর হয়েছে বলে ভর্তি করা হয়। খবর পেয়ে তিনি এসে দেখেনে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।

 আরও পড়ুন: সেই শিশু গৃহকর্মীর মৃত্যু

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম