নওয়াজ শরিফের সুস্থতা কামনা করেছেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ০৪:৪৬আপডেট : ০২ জুন ২০১৬, ১০:২০

শেখ হাসিনা ও নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সফল ওপেন হার্ট সার্জারিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় এ সন্তোষ প্রকাশ করেন।

বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আপনার অসুস্থতায় আমি শঙ্কিত ছিলাম। এখন আমি স্বস্তি পেয়েছি এবং আপনার অস্ত্রোপচার সফল হওয়ার খবর শুনে খুবই আনন্দিত।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি আপনি সুস্থ হয়ে উঠুন এবং শিগগিরই ফিরে আসুন। আপনার জন্য সবসময়ই আমাদের দোয়া থাকলো।’

মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে ৬৬ বছর বয়সী নওয়াজ শরিফের সফল ওপেন হার্ট সার্জারি হয়। এটি ছিল পাঁচ বছরের মধ্যে নওয়াজ শরিফের দ্বিতীয় ওপেন হার্ট সার্জারি। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

নওয়াজ শরিফের ওপেন হার্ট সার্জারি ৩১ মে

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের