ঈদকে সামনে রেখে জনসাধারণের নিরাপত্তায় বেশকিছু পদক্ষেপ নিয়েছে পুলিশ। তারই ধারাবাহিকতায় তাৎক্ষনিক সেবা দিতে পুলিশ সদর দফতর, ডিএমপি ও র্যাব সদর দফতরে কন্ট্রোল রুম বসানো হয়েছে।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান জানান, ঈদ আনন্দ উপভোগ করতে এরইমধ্যে সাধারণ মানুষ ঘরমুখী হতে শুরু করেছে। পথে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লে যাতে মানুষ তাৎক্ষণিকভাবে আইনি সেবা পান সেজন্য এ কন্ট্রোল রুম খোলা হয়েছে।
নিরাপত্তা সহায়তার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)- ০১৭১৩৩৯৮৩১১, ৯৫১৪৪০০, ৯৫৫১১৮৮, ৯৫৫৯৯৩৩, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ০১৭৭৭৭২০০২৯, ৭৯১৩১১৭, পুলিশ সদর দফতরের কন্ট্রোল রুম- ০১৭৬৯৬৯০০৩৩, ০১৭৬৯৬৯০০৩৪, ৯৫৬১৯৬৭, ৯৫৬০৬৬১ নম্বওে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
একইসঙ্গে যাত্রাপথে অপরিচিত কোনও ব্যক্তির কাছ থেকে পানীয় বা খাবার গ্রহণ না করার জন্যও অনুরোধ জানিয়েছে পুলিশ। কাউকে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করতেও অনুরোধ জানানো হয়েছে।
কোনও ব্যক্তি ও গোষ্ঠী যাতে অমূলক ঘটনার গুজব সৃষ্টির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন-
বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান ষড়যন্ত্রমূলক: হানিফ
বৈশ্বিক পদ্ধতিকেই দায়ী করলেন ড. আতিউর রহমান
/জেইউ/এফএস/







