আদিবাসী নিয়ে রাজনীতিকদের আচরণ ‘গ্রেট ইন্টেলেকচুয়াল ফ্রড’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৬, ১৭:৪৩আপডেট : ২৩ জুন ২০১৬, ১৮:৫১

অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড.আবুল বারকাত বলেছেন, আদিবাসীদের নিয়ে আমাদের রাজনীতিবিদ,বুদ্ধিজীবী ও সুশীল সমাজ যা করছেন তা হচ্ছে ‘গ্রেট ইন্টেলেকচুয়াল ফ্রড’।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সমতল ও পাহাড়ের আদিবাসীদের ভূমি সুরক্ষায় চাই রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সাঁওতাল বিদ্রোহের ১৬১তম বর্ষপূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অধ্যাপক বারকাত বলেন, আদিবাসীদের সমস্যা যদি এথিক্যাল হয় তাহলে তা রিফর্ম সম্ভব, আর ক্লাসভিত্তিক হলে তা রিফর্ম সম্ভব নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, দাতাগোষ্ঠীর টাকা নিয়ে আদিবাসীদের সমস্যা সমাধান সম্ভব নয়। পৃথিবীর খুব কম দেশই আছে যারা দাতাগোষ্ঠীর টাকা নিয়ে আদিবাসীদের সমস্যার সমাধান করতে পেরেছে।
শান্তি চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৯৭ সালের পরে পার্বত্যাঞ্চলে সেনা ক্যাম্প আরও বৃদ্ধি পেয়েছে। তার মানে এই চুক্তি হচ্ছে দুর্বলের ওপর সবলের চুক্তি।

আলোচনায় অংশ নিয়ে সাবেক তথ্য কমিশনার ড. সাদেকা হালিম বলেন, আদিবাসীদের ভূমি না দেওয়াটাই হচ্ছে একটা বড় রাজনীতি। ব্রিটিশ আমল থেকেই এ রাজনীতি চলে আসছে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে জমি ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে। কিন্তু সেখানে মালিকানার কথা বলা নেই।

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য বলেন,রাষ্ট্র কর্তৃক এই প্রান্তিক জনগোষ্ঠী অভিশপ্ত এবং পরিত্যক্ত। তাদের মুক্তির সনদ ছিল মুক্তিযুদ্ধ।

রাষ্ট্র এখন প্রতারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই রাষ্ট্র লুটেরাদের, ভূমি দস্যুদের ও জনবিরোধী আমলাদের হাতে। তাই রাষ্ট্রকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবিন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ড.শামীম ইমাম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সাধন চন্দ্র মুণ্ড প্রমুখ।

এসআইএস/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম