জঙ্গিবাদবিরোধী ফতোয়া নিয়ে অপপ্রচার হেফাজতের ফেসবুক পেজে

চৌধুরী আকবর হোসেন
২৫ জুন ২০১৬, ১৭:৪৪আপডেট : ২৬ জুন ২০১৬, ১০:১১

. জঙ্গিবাদবিরোধী ফতোয়া নিয়ে হেফাজতে ইসলামের ফেসবুক পেজে অপপ্রচার চালানো হচ্ছে। নেতিবাচক মন্তব্য করা হচ্ছে শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদকে নিয়ে। যদিও জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় সমর্থন দিয়ে স্বাক্ষর করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী।
হেফাজতে ইসলামের ফেসবুক পেজে দেখা গেছে, শোলাকিয়া ঈদগাহের খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ জঙ্গিবাদবিরোধী ফতোয়া আনুষ্ঠানিক প্রকাশের পর থেকেই অপপ্রচার শুরু হয় এবং বিভিন্ন সময় এ নিয়ে প্রশ্ন তোলা হয়। হেফাজতের পেজে লেখা হয়েছে- “শুনলাম 'জঙ্গি প্রজননকেন্দ্র' কওমি ঘরানা থেকে লাখো আলেমের (কোনও কোনও পত্রিকায় লাখো মুফতি) জঙ্গিবিরোধী ফতোয়া যাচ্ছে জাতিসংঘে। আজকাল বাংলাদেশে ‘লাখো' শব্দটা ট্রেন্ড হয়ে গেছে, লাখো কণ্ঠে জাতীয় সংগীত, লাখো মানুষের জাতীয় পতাকা, লাখো এই, লাখো ওই। যাইহোক, এই ফতোয়ার মাধ্যমে পশ্চিম ও তাদের দেশীয় এজেন্টদের ‘ওয়্যার অন টেরর'-এ নৈতিক সম্মতি দিলেন আলেমগণ’’
জানা গেছে, শোলাকিয়া ঈদগাহের খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বাধীন বাংলাদেশ জমিয়তুল উলামার আয়োজনে জঙ্গিবিরোধী ফতোয়া প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। ফতোয়ায় সর্বসম্মতভাবে এক লাখ আলেম ও মুফতি ইসলামের নামে জঙ্গিবাদ ও আত্মঘাতী হামলাকে হারাম বলে আখ্যা দেওয়া হয়। পুরুষ ও নারী মিলিয়ে মোট ১ লাখ ১ হাজার ৮৫০ জন আলেম ও মুফতি ফতোয়ায় স্বাক্ষর করেছেন।

জানা গেছে, ফতোয়ায় হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ছাড়া শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী, মুফতি আবদুল হালিম বোখারী, মুফতি মনসুরুল হক, আল্লামা সুলান জওক নদভী, আল্লামা আবদুর রহমানসহ উল্লেখযোগ্য আলেমরা স্বাক্ষর করেছেন। জঙ্গিবাদ নিয়ে মূল ফতোয়ার সঙ্গে দারুল উলুম দেওবন্দ, মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, ইসলামিক রিসার্চ সেন্টার, চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া, শায়খ জাকারিয়া রিসার্চ সেন্টার ও জামিয়াতুল আসআদ মাদ্রাসার ফতোয়াও সংযুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, হেফাজতের মহাসচিব নিজেও ফতোয়ায় স্বাক্ষর করেছেন। আর ফতোয়ায় স্বাক্ষর সংগ্রহে সময়ও বাধা ছিল, এখনও কেউ কেউ অপপ্রচার করছেন বলে শুনেছি। কিন্তু এতে কোনও কাজ বন্ধ থাকবে না। আমি আগেও বলেছি, তিন শ্রেণি এ কাজে বাধা দিয়েছিল। জামায়াত, শিবির ও জঙ্গিবাদী গোষ্ঠী নানা অপবাদ তুলে ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলোতে এরা নানা ধরনের অপপ্রচার চালিয়েছে, এখনও করছে। হিংসুক কিছু লোকও নানাভাবে বাধা দিতে চেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ বলেন, এই ফতোয়া নিয়ে আমাদের ভিন্ন মত আছে। এ বিষয়ে আমাদের মহাসচিব একটি বিবৃতি দেবেন। হেফাজত মহাসচিবের কাছে তথ্য গোপন করে স্বাক্ষর নেওয়া হয়েছে। তবে হেফাজতের ফেসবুক পেজে অপপ্রচার হচ্ছে কিনা আমি ঠিক জানি না। আমি খেয়াল করে দেখবো।

/সিএ/ এএইচ/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম