কুপিয়ে ও গুলি করে বিদেশিদের হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৬, ০০:১২আপডেট : ০৭ জুলাই ২০১৬, ০০:৪৭

গুলশান হামলা গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে নিহতদের কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক সোহেল মাহমুদ। তিনি বলেন, গুলশানের ওই রেস্টুরেন্টে বিদেশিদের বেশিরভাগ মৃত্যু হয় ধারালো অস্ত্রের আঘাতে। তাদের সাতজনের শরীরে বুলেট পাওয়া গেছে। যাদের মাথায় ও ঘাড়ে কোপ ছিল।

ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরও বলেন, গত রবিবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২০ জনের ময়না তদন্ত করেন তারা। এ সময় নিহতদের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পান। অনেকের গলাও কাটা ছিল। নিহত বিদেশিদের মধ্যে সাতজনের শরীরে আটটি বুলেট পাওয়া যায়। তাদের ঘাড়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছিল।

অপারেশন থান্ডারবোল্ট অভিযানে নিহত ছয় জনের ময়নাতদন্তের বিষয়ে ডা. সোহেল মাহমুদ বলেন, এই ছয় জনের প্রত্যেকের শরীরে বুলেট পাওয়া গেছে। তবে বোমা বিস্ফোরণের আলামতও পাওয়া গেছে তিনজনের শরীরে।

ডা. সোহেল মাহমুদ আরও জানান, বুধবার নিহতদের শরীর থেকে রক্ত এবং ডিএনএ পরীক্ষার জন্য দাঁত ও উরুর মাংস সংগ্রহ করা হয়েছে।

/জেইউ/টিএন/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের