জঙ্গি তৎপরতার পরিপ্রেক্ষিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৬, ০০:৪৬আপডেট : ১৪ জুলাই ২০১৬, ০৮:৩৬

জঙ্গি তৎপরতার পরিপ্রেক্ষিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য গুলশান ও শোলাকিয়ায় হামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিবরাস ও আবির রহমান সম্পর্কে বক্তব্য দিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
বক্তব্যটি নিচে তুলে ধরা হলো-
রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারি এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন ঘটে যাওয়া বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা বাকরুদ্ধ, স্তম্ভিত ও শোকাহত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের ফলে শোলাকিয়া ঈদের জামাতে বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পাশবিক এসব হামলার তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

ঘটনা পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নিবরাস ইসলাম ও আবির রহমানকে জঙ্গি এবং শিক্ষক হিসেবে আবুল হাসনাত রেজা করিমের নাম জঙ্গি সম্পৃক্ততায় উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে, নিবরাস ইসলাম ২০১২ এবং আবির রহমান ২০১৫ সালে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এর পর থেকে এ দুজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধ্যায়নরত ছাত্র হিসেবে কোনওভাবে সম্পৃক্ত নয়।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরপর দুই সেমিস্টার (৪ মাসে ১ সেমিস্টার) পর্যন্ত কোনও শিক্ষার্থী কোর্স নিবন্ধন না করলে তার নাম সংশ্লিষ্ট বিভাগ থেকে বাদ পড়ে এবং তৃতীয় সেমিস্টারে যৌক্তিক কারণসহ লিখিত আবেদন এবং কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন না থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য হয়। নিবরাস ও আবিরের ক্ষেত্রেও উল্লেখিত নিয়ম কার্যকর হয়েছে। তরা যথাক্রমে ২০১২ ও ২০১৫ সালের প্রথম সেমিস্টার থেকে অনুপস্থিত এবং তাদের অভিভাবকরাও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনও প্রকার যোগাযোগ করেননি।

অন্যদিকে, আবুল হাসনাত রেজা করিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ২০১৩ সালের স্প্রিং সেমিস্টার থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নেওয়ার কারণে ওই সময়ের পর থেকে তিনি আর কোনওভাবেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে  সম্পৃক্ত নন।

এরকম অবস্থায়  তাদেরকে ছাত্র এবং শিক্ষক হিসেবে উল্লেখ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়াও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত প্রায় ২২ (বাইশ) হাজার শিক্ষার্থী, সহস্রাধিক দেশি-বিদেশি শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনপূর্বক দেশ-বিদেশে উচ্চ পদে কর্মরত ১৫ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থীকে (অ্যালামনাই সদস্য) বিব্রত ও মর্মাহত করেছে।

দেশের মাটিতে গড়ে ওঠা বিশ্বব্যাপী স্বীকৃত (ACBSP Accredited) এ বিশ্ববিদ্যালয়টি যখন স্বাধীন বাংলাদেশে একটি সুশিক্ষিত জাতি গঠন তথা সমৃদ্ধ দেশ গড়ার সহযাত্রী হিসেবে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে, তখন কতিপয় বিপথগামী যুবকের ন্যাক্কারজনক সন্ত্রাসী ঘটনায় দেশবাসীর সঙ্গে আমরাও উদ্বিগ্ন। পরিস্থিতি মোকাবেলায় সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রশংসনীয় পদক্ষেপে সর্বাত্মক সহযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অঙ্গিকারাবদ্ধ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই শিক্ষার কাঙ্ক্ষিত পরিবেশ বজায় রাখার জন্য সকল শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিবাবকদের সঙ্গে বৈঠক ও আলোচনা করে সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। একে অপরের সহযোগিতার মাধ্যমেই আমরা বর্তমান সঙ্কট দৃঢ়ভাবে মোকাবিলায় সফল হব।

আরও পড়ুন: বৃহস্পতিবার স্কাইপে আসছেন জাকির নায়েক

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি