নর্থ সাউথকে আরও কঠোর হওয়ার পরামর্শ ইউজিসি তদন্ত দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৬, ১৬:১৭আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৬:১৭

নর্থ সাউথ ইউনিভার্সিটি জঙ্গি কার্যক্রমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের নাম আসায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত দল। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার তদন্তে এসে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউজিসির কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এভাবেই সতর্ক করেন।

ইউজিসির সদস্য ড. দিল আফরুজ বেগমকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত দল পাঠানো হয় বিশ্ববিদ্যালয়টিতে। বাকি সদস্যরা হলেন ড. শাহনেয়াজ আলী, জেসমিন পারভীন ও বিষ্ণু মল্লিক।

তদন্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জঙ্গি কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র জড়িত থাকার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন ইউজিসি কর্মকর্তারা। এ সময় জঙ্গি তৎপরতা রুখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করেছে তাও জানতে চান ইউজিসি কর্মকর্তারা। এদিকে জঙ্গি তৎপরতা রুখতে বিশ্ববিদ্যালয়টা ২৪ ঘণ্টা সার্বক্ষণিক সিসি ক্যামেরার নজরদারিতে রেখেছে বলে তদন্ত দলকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তদন্তের অগ্রগতি সম্পর্কে দিল আফরোজা বলেন, গত বছর অক্টোবরে আমরা কিছু অনিয়মের অভিযোগের খবর পেয়ে তদন্তে এসেছিলাম। এবারও সেই তদন্তেরই ফলোআপ ছিল। তবে সাম্প্রতিক সময়ে তাদের ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারটিতেও আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি।

এদিকে নাম না প্রকাশ করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানো, শিক্ষক নিয়োগের আগে ভালোভাবে যাচাই-বাছাই, ক্যাম্পাস সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় রাখার নির্দেশ দিয়েছেন তারা। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর বাড়তি নজর রাখার পরামর্শ দিয়েছেন।

উল্লখ্য, গত ১ জুলাই গুলশানে হামলাকারীদের মধ্যে নিবরাস ইসলাম ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। এর এক সপ্তাহের মাথায় ঈদের দিন শোলাকিয়ায় হামলা চালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত আবীর রহমানও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বিভিন্ন সময়ে জঙ্গি তৎপরতায় এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক ছাত্র জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন- 

রক্তে ভেজা নিসে রক্তের জন্যই হাহাকার
বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ বিশিষ্টজনদের

/আরএআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম