শান্তির ওপর হামলা মোকাবিলাই বড় কাজ: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ২০:০৮আপডেট : ২৭ জুলাই ২০১৬, ২০:১২

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে শান্তির ওপর হামলা হচ্ছে। এটি মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় কাজ। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।
বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে ‘ উন্নয়নে পিকেএসএফ-২০১৬’ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক ও পিকেএসএফ সম্পূর্ণ বাংলাদেশ সরকারের সৃষ্টি। প্রতিষ্ঠান দু’টি সৃষ্টির সময় কোনও দাতা সংস্থার অবদান ছিল না।
আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, ২০০১ সালে দেশে যখন অস্থিরতা সৃষ্টি হয় তখন তিনি হতাশ হয়েছিলেন। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর রূপকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সেই হতাশা দূর হয়।
অর্থমন্ত্রী বলেন, কিছুদিন পর তিনি অবসর নেবেন। তবে তিনি যেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তেমন বাংলাদেশ রেখে যেতে পারায় তার অবসর গ্রহণ আনন্দপূর্ণ হবে।
তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধশালী দেশ হবে। এখনকার তরুণরা সেসময় বুঝতে পারবে সরকারের রূপকল্প সঠিক ছিল। কিন্তু আমি সেসময়টা দেখে যেতে পারবো না।

 আরও পড়তে পারেন: রবিবার কৃষি ঋণ নীতিমালা ঘোষণা

/এসএনএইচ/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান