মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৬, ১৮:৪৮আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৯:২৫

কাজী রিয়াজুল হক জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিয়েছেন সাবেক সচিব কাজী রিয়াজুল হক।

মঙ্গলবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংস্থাটির সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

রিয়াজুল হক এর আগে ২০১০ সাল থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৬ সালে সচিব হিসেবে অবসরে যাওয়া রিয়াজুল হক কয়েক বছর ধরে মানবাধিকার কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। পরে তিনি আইন, লোকপ্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

দশ বছর আগে অবসর নেওয়ার পর রিয়াজুল হক কিছু কাল বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন অ্যান্ড টেইনিং ইনস্টিটিউট’র নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর আসেন মানবাধিকার কমিশনে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে রিয়াজুল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য বাছাই কমিটির প্রধান হলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ওই কমিটির সুপারিশে সরকার কমিশন চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগ দিয়ে থাকে।

/এসএনএইচ/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম