সাহায্য লাগলে জানাবো: ব্রিটিশ প্রতিনিধি দলকে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ১৭:১১আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৭:১৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ ও চৌকস বলে ব্রিটিশ কর্মকর্তাদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিজেরাই এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করেছে এবং করছে। যদি কারও সাহায্যের প্রয়োজন হয়, পরে জানানো হবে। ব্রিটিশ সরকারের চার প্রতিনিধিসহ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জঙ্গিবাদ দমনে সাহায্য লাগবে কিনা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ব্রিটিশ কর্মকর্তারা। তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, উনারা (ব্রিটিশ কর্মকর্তারা) পাঁচ জন আমার কাছে এসেছিলেন। তারা জানতে চেয়েছেন এই সন্ত্রাস ও জঙ্গিবাদ আমরা কিভাবে মোকাবিলা করছি। এই ক্ষেত্রে তাদের সহযোগিতা লাগবে কিনা। আমি তাদের জানিয়েছি আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ ও চৌকস। তারা পরিস্থিতি মোকাবিলা করছে। সাহায্য প্রয়োজন হলে পরে জানানো হবে। বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসবাদের কথা যা বলেন তা বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বেই হচ্ছে, এমনকি তোমার নিজের দেশেও হচ্ছে।

মন্ত্রী জানান, এরপর ব্রিটিশ হাইকমিশনার বলেন, এখন সময় এসেছে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কিছু করার। তখন জবাবে তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। মানুষ সাড়া দিয়ে একত্রিত হয়েছে। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মাদ্রাসার ছোট ছাত্র থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা পর্যন্ত জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে, রাস্তায় নেমেছে।

মন্ত্রী ব্রিটিশ হাইকমিশনারের কাছে জানতে চেয়েছেন, ব্রিটিশ কাউন্সিল বন্ধ কেন? জবাবে হাইকমিশনার জানিয়েছেন, অভ্যন্তরীণ কিছু সংস্কারের জন্য ব্রিটিশ কাউন্সিল সাময়িক বন্ধ রাখা হয়েছে। এটি অবিলম্বে খুলে দেওয়া হবে। তবে পরীক্ষা তো চলছেই, বন্ধ হয়নি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশের পুলিশি নিরাপত্তায় ব্রিটিশরা খুব খুশি। পুলিশি নিরাপত্তায় কোনও শৈথিল্য নেই বলে জানিয়েছে তারা।

সাংবাদিকরা প্রশ্ন করেন, গুলশান হামলার ঘটনায় হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেফতার করতে এত সময় লাগলো কেন? এর জবাবে মন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে, তদন্ত করছে। এই কাজ ও তদন্ত করার সময় যখন যাকে প্রয়োজন মনে করেছে তখনই তাকে গ্রেফতার করেছে।

গুলশান হামলার পর আশপাশের স্কুল-কলেজ যেগুলো বন্ধ আছে সেগুলো খোলার বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রী জানান, এগুলো বন্ধ করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও নির্দেশনা নেই। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এগুলো নিজেদের সিদ্ধান্তেই বন্ধ করেছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, পিস স্কুল বন্ধ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইজিপি, র‌্যাবের ডিজি, ডিএমপি কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

জঙ্গিদের ল্যাপটপে পাওয়া গেছে জান্নাতে যাওয়ার যে ছক

রেডিয়েশনের ক্যান্সার ঝুঁকিতে দেশের বেশিরভাগ মানুষ!

বিএনপির নতুন কমিটি: প্রত্যাশার সঙ্গে হতাশা, লঙ্ঘন গঠনতন্ত্রের

/এসআই/এফএস/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি