হজযাত্রী বহনে বিমানের শিডিউল ঠিক রাখার সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৬, ১৯:২৮আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৯:২৯

জাতীয় সংসদ হজযাত্রী পরিবহনে বিমানের ফ্লাইট শিডিউল ঠিক রাখার সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া কমিটি বাংলাদেশ বিমানের ঢাকা-রোম ফ্লাইট আবারও চালুর সুপারিশ করেছে। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, আলী আশরাফ, তানভীর ইমাম, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, আফতার উদ্দীন সরকার এবং সাবিহা নাহার বেগম বৈঠকে অংশ নেন।
ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট গত বছরের এপ্রিল মাসে বন্ধ হয়ে যায়। সম্প্রতি ইতালি প্রবাসী বাংলাদেশিরা ফ্লাইটটি আবার চালুর দাবি করে। গত বছরের শেষ দিকে প্রবাসী বাংলাদেশিদের একটি দল বিমান চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে।
ঢাকা রোম ফ্লাইট চালুর বিষয়ে কমিটির সদস্য কামরুল আশরাফ খান সাংবাদিকদের বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সুপারিশ করা হয়েছে। এখন আমাদের উড়োজাহাজের সংখ্যাও বেড়েছে। এ রুটে ফ্লাইট চালু করা যেতেই পারে।

বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক সব রুটের এয়ারক্রাফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যান্ত্রিক ত্রুটিগুলো দ্রুত দূর করার সুপারিশ করা হয়।

/ইএইচএস/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম