‘বাংলামেইল’-এর তিন সাংবাদিকের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৬, ১৪:১৫আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৪:১৫

বাংলামেইল অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলামেইল’-এর তিন সাংবাদিক জামিন পেয়েছেন। রবিবার সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ) ঢাকা’র বিচারক কেএম শামসুল আলম তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী প্রিয় লাল সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া তিন সাংবাদিক হলেন, বাংলামেইল-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিউজরুম এডিটর প্রান্ত পলাশ। প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা ওই মামলায় চারজনকে আসামি করা হয়। তাদের মধ্যে ওই তিন সাংবাদিক ছাড়াও বাংলামেইল’এর মালিক ও সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমও আছেন।

‘বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীপুত্র জয়ের মৃত্যুর গুজব!’ এই শিরোনামে গত ৭ আগস্ট খবর প্রকাশ করে বাংলামেইল। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেন র‌্যাব-৩ এর সদস্য শাহ আলম। এর মধ্যে ফজলুল আজিম ছাড়া বাকিদের গ্রেফতার করা হয়।

 /এসআইটি/এআরএল/

আরও পড়ুন: 

'গুলশান হামলায় হাসনাতের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে'

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি