'বঙ্গবন্ধুর পাঞ্জাবির পকেটে ছিল চশমা, সারা শরীর রক্তাক্ত'

জাকিয়া আহমেদ
১৫ আগস্ট ২০১৬, ১৯:২৮আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৯:৪১



নিথর দেহ বঙ্গবন্ধুর, ছবি- সংগৃৃহীত ‘৫৭০ সাবান দিয়ে বঙ্গবন্ধুকে গোসল করানো হলো। রেডক্রস থেকে চার ইঞ্চি পাড়ের সাদা শাড়ি এনে পাড় ছিঁড়ে ফেলে কাফনের কাপড় বানানো হলো’ এমনটাই লেখা রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ বান্ধবী প্রয়াত সাংবাদিক বেবী মওদুদ সম্পাদিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট থেকে প্রকাশিত ‘১৫ আগস্ট ১৯৭৫’ বইয়ে।

১৫ আগস্টে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা তখন দেশের বাইরে বাইরে ছিলেন।

বেবী মওদুদ তার ১৫ আগস্ট ১৯৭৫ প্রবন্ধে লিখেছেন, ‘বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ সেদিন ৩২ নম্বর রোডের বাড়িতে পড়ে ছিল। তবে তা ছিল সৈন্যদের কঠোর পাহারায়। অন্য বাড়ির লাশগুলো এনে এ বাড়ির লাশগুলোর সঙ্গে একত্রে রাখা হয়। রাতেই সিদ্ধান্ত নেওয়া হয় লাশ কীভাবে দাফন করা হবে। অনেক রাতে গোসল ও জানাজা ছাড়া বঙ্গবন্ধুকে ছাড়া সব লাশ বনানীতে দাফন করা হয়। টুঙ্গীপাড়ার ওসিকে খবর পাঠানো হয়, পরদিন বঙ্গবন্ধুর লাশ যাবে সুতরাং কবর যেন খনন করা থাকে। রাতে বঙ্গবন্ধুর লাশ বরফ দিয়ে ৩২ নম্বর বাড়িতেই রাখা হয়। সারারাতে তা পাহারায় রাখে একদল সৈন্য। লে: ক: হামিদকে দায়িত্ব দেওয়া হয় হেলিক্প্টারে করে লাশ টুঙ্গিপাড়া নিয়ে গিয়ে দ্রুত দাফন করে, কবর পাহারায় রেখে চলে আসার জন্য। শনিবার দিনও ঢাকা শহর থমথম ছিল। সকালেই টুঙ্গীপাড়ার ওসি বঙ্গবন্ধুর বাড়ির মসজিদের ইমাম মৌলভী আবদুল হালিমের কাছে লাশ পৌঁছার খবর দেন।
কফিনে রক্ষিত বঙ্গবন্ধুর মরদেহ, ছবি- সংগৃহীত বেলা দেড়টায় হেলিকপ্টার বঙ্গবন্ধুর বাড়ির কাছে থানার পাশে মাঠে নামে। প্যাকিং করা বরফ ঢাকা লাশ বহন করেন কর্নেল হামিদের নেতৃত্বে ১২ জন সৈন্য। সেদিন টুঙ্গীপাড়ায় কারফিউ জারি ছিল, জনগণকে আসতে দেওয়া হয়নি। বঙ্গবন্ধুর দুই মামা শ্বশুর শেখ মনসুরুল হক ও শেখ মনজুরুল হক কফিন বুঝে নেন তাদের থেকে।’

বেবী মওদুদ লিখেছেন, ‘লাশ থেকে বরফ সরানো হলে দেখা গেল, বরফ গলা পানির সঙ্গে রক্তও গড়িয়ে পড়ছিল মাটিতে। একটা ময়লা সাদা মার্কিন কাপড়ে লাশটা ঢাকা ছিল, যা কিনা বরফে ভেজা ছিল। বঙ্গবন্ধুর পরনে ছিল সাদা গেঞ্জি, পাঞ্জাবি ও কালো পাড়ের সাদা লুঙ্গি।পাঞ্জাবির পকেটে ছিল চশমা, সারা শরীর রক্তাক্ত।’

কর্নেল হামিদ ইমাম সাহেবকে দ্রুত লাশ দাফন করতে বলেন। তিনি উত্তর দেন দুঘণ্টা লাগবে শরীয়ত অনুযায়ী গোসল করাতে ও জানাজা পড়াতে। এসব ছাড়াই লাশ দাফন করানো যায় কিনা হামিদ সাহেবের এ প্রশ্নের জবাবে ইমাম বলেন, একজন মুসলমানের লাশ গোসল ছাড়াই দাফন করা যায় যদি সে শহীদ হয়। যদি লিখে দেন শহীদ করে এনেছেন, তাহলে তা করতে পারি। কিন্তু কর্নেল হামিদ বলেন, না সেটা লিখতে পারবো না। ঠিক আছে, গোসল করান। তবে দেরি করতে পারবেন না।

সিঁড়িতে পড়ে আছে বঙ্গবন্ধুর মরদেহ, ছবি- সংগৃহীত বেবী মওদুদ লিখেছেন, ‘বঙ্গবন্ধুর মাথার পেছনে একটা গুলি করা হয়েছিল। নয়টা গুলি চক্রাকারে বুকের নিচে করা হয়। পায়ের রগ কাটা ছিল, একটা আঙ্গুলেও গুলি ছিল। খুব দ্রুত লাশ দাফন করে কবরের ওপরে মাটি চাপা দিয়ে উঠোনের বরই গাছের কাঁটাভরা ডাল চাপানো হলো। হেলিকপ্টার চলে যাবার আগে বাইগার নদীর পানিতে রক্ত ধুয়ে টুঙ্গীপাড়ার মাটিতে ফেলে যায়।’

বঙ্গবন্ধুর বাড়ির দরজা সিল করে রেখে সৈন্যদের পাহারার ব্যবস্থা করা হয় জানিয়ে বেবী মওদুদ লেখেন, ‘বঙ্গবন্ধুর পিতাকে দেখাশুনা করার জন্য সার্বক্ষণিক সঙ্গী ছিল নির্মল। সেই নির্মল শুধু কান্নাকাটি করে সেখানে পড়ে রইলো। কিন্তু কবরের কাছে বঙ্গবন্ধুর কোনও আত্মীয় বা গ্রামের লোকজনদের যেতে দেওয়া হতো না।’
/জেএ/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম