উত্তরায় প্রতারক তরুণী গ্রেফতার, ১০৬ ভরি স্বর্ণসহ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১৫:২৮আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৬:০৯

সাদিয়া ওরফে নদী ওরফে তানিয়া-২

 

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ১০৬ ভরি স্বর্ণালংকার, ২০ লাখ টাকা ও ৮ লাখ টাকার সমপরিমাণ বিভিন্ন দেশের মুদ্রাসহ প্রতারক চক্রের এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১৮ নম্বর বাসায় অভিযান চালিয়ে এসব স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়। এর আগে ৯ আগস্ট সাদিয়া ওরফে নদী ওরফে তানিয়া নামের এক তরুণীকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। ওই তরুণীর নামে উত্তরার পূর্ব ও পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ হিল কাফী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েক মাস ধরে উত্তরার বিভিন্ন বাসায় প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নেওয়ার অভিযোগে এক তরুণীর বিরুদ্ধ উত্তরার বিভিন্ন থানায় অভিযোগ পড়ে। এরপর পুলিশ তাকে খুঁজতে থাকে। ৯ আগস্ট সাদিয়া ওরফে তানিয়াকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাত ৯ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত উত্তরার ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১৮ নম্বর বাসার দোতালার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১০৬ ভরি সোনার অলংকার, ২০ লাখের বেশি টাকাসহ আরও বেশ কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার বিনিময় মূল্য ৭/৮ লাখ টাকা হতে পারে। ওই ফ্ল্যাট থেকে পুরুষের মানিব্যাগ, নারীদের পার্স, সিম ও মেমোরি কার্ডও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, যেসব বয়স্ক বাবা-মায়ের ছেলে বা মেয়ে প্রবাসে থাকে সেইসব পরিবারে এই তরুণী কৌশলে প্রবেশ করে। তাদের বাসায় গাড়ি ও নগদ ডলার নিয়ে প্রবেশ করে। এরপর তানিয়া নিজেকে ওইসব প্রবাসী ছেলে-মেয়েদের বাবা-মায়ের কাছে নিজেকে তাদের বান্ধবী পরিচয় দিয়ে থাকেন। বয়স্ক বাবা-মাকে বলে, আমিতো আপনাদের ছেলেমেয়েদের সঙ্গে লন্ডনে থাকি। আজকে আমার একটা বিয়ের দাওয়াত আছে শপিং করতে যাবো, আমার কাছে কিছু ডলার আছে কিন্তু নগদ টাকা নেই। এই ডলারগুলো রেখে আমাকে নগদ কিছু টাকা দিন।এরপর যখন তারা আলমিরা খুলে টাকা আনতে যায় তখন সে সবকিছু খেয়াল করে। কয়েকদিন পর একটি শাড়ি নিয়ে আবার ওই বাসায় গিয়ে বলে, আন্টি আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। চলেন আমার স্বামী আপনাকে দেখতে চেয়েছে, চলুন। এরপর তাদের শাড়ি পরতে পাঠিয়ে বাসার আলমিরা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। ইংরেজি ও বাংলায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারা ওই নারীর অভিনব প্রতারণার সঙ্গে একটি চক্র জড়িত বলে ধারণা করছে পুলিশ। তাদের খোঁজে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

/এআরআর/টিএন/

আরও পড়ুন: অভিজিৎ-দীপন হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে ধরিয়ে দিলেই ৫ লাখ টাকা

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম