মুহিতুল ইসলামের আশা ‘সম্পূর্ণ পূরণ’ হয়নি: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৬, ১৭:৪৫আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৮:২০

আনিসুল হক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলামের আশা ‘সম্পূর্ণ পূরণ’ হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অনিসুল হক।তিনি বলেন,  ‘জীবদ্দশায় তার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর সব হত্যাকারীর যেন বিচার এবং ফাঁসি হয়। সেটা তিনি যেন দেখে যেতে পারেন। কিন্তু তার সে আশা পূরণ হয়নি।’ বৃহস্পতিবার রাধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মুহিতুল ইসলামের লাশ দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসপাতালে এ এফ এম মুহিতুল ইসলামের মরদেহ দেখতে আসেন আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী বলেন, ‘তিনি অনেক সাহসী মানুষ ছিলেন। মামলা করতে গিয়ে তাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে।’এ সময় তিনি আরও বলেন, ‘এবার বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কর্যকর করতে পারলেই তার আত্মা শান্তি পাবে।’

বৃহস্পতিবার বেলা ২টা ৫৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এ এফ এম মুহিতুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ফুসফুসের সংক্রামক (নিউমোনিয়া) রোগে ভুগছিলেন।

১৯৯৬ সালের ২ অক্টোবর বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের করেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী এই এএফএম মুহিতুল ইসলাম। মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের বাবা সিরাজুল হক। তার মৃত্যুর পর  আনিসুল হক এই মামলা পরিচালনা করেন।
/জেএ/এসএনএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি