বিআরটিসি বাসের ঈদের টিকিট বৃহস্পতিবার থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৬, ১৩:০২ আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৬:৩৭

বিআরটিসির গাড়ি ঈদুল আজহায় ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে ৪শ’ বিশেষ বাসের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামীকাল বৃহস্পতিবার থেকে এসব বাস ভাড়া নেওয়া যাবে। একইসঙ্গে এদিন থেকেই ঈদের বিশেষ টিকিট ছাড়া হবে।

বুধবার সচিবালয়ে  মন্ত্রণালয়ের সভাপক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজধানীর বিভিন্ন প্রান্তে যানজট নিরসনে এক হাজার রোভার স্কাউট নিয়োগ করা হবে। যারা রাজধানীর পশুর হাটগুলোর আশেপাশে মহাসড়কে পুলিশকে সহায়তা করবে। ঈদের চারদিন আগে এ কার্যক্রম শুরু হবে। তিন শিফটে ২৪ ঘণ্টা তারা দায়িত্ব পালন করবে।’

এ সময় তিনি বলেন, ‘ত্রুটি যুক্ত যানবহনে পশু পরিবহন করা যাবে না। এটি উৎস মুখেই বন্ধ করতে হবে।’

সড়ক পরিবহন মন্ত্রী বলেন,‘রাজধানী ও আশপাশের পোশাক কারখানাগুলো একইদিনে ছুটি হলে রাস্তায় তীব্র যানজট লেগে যায়।তাই কারখানাগুলোকে একই দিনে ছুটি না দিয়ে দুই দিনে দিতে বিজিএমইএকে অনুরোধ করা হচ্ছে।’ এসময় তিনি সাভার, আশুলিয়া ও নবীনগর এলাকার পোশাক কারখানাগুলোতে একদিনে এবং অপরদিনে গাজীপুর ও টঙ্গি এলাকার পোশাক কারখানাগুলোতে ছুটি দেওয়ার পরামর্শ দেন।

এ সময় তিনি ঢাকা মহানগরী ও পাশের এলাকায় পরিবহন ব্যবস্থাপনায় গৃহীত আগামী ২০ বছরের দীর্ঘ মেয়াদি কৌশলগত পরিবহন পরিকল্পনা বা এসটিপির সংশোধনী উপস্থাপন করেন।

এছাড়া যাত্রীদের সুবিধার্থে ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি এবং চন্দ্রা, নবীনগর, সাভার ও ইপিজেড-এ ৩০টি বিআরটিসি’র বাস যাত্রী পরিবহনের জন্য অপেক্ষমান (স্ট্যান্ডবাই) থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের
জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, লাখ লাখ গ্রাহক ভোগান্তিতে
ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, লাখ লাখ গ্রাহক ভোগান্তিতে
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’