মীর কাসেমের সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে স্বজনরা

গাজীপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৬, ১৪:৫১আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৪:৫৩

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে গাজীপুরের কাশিমপুরে হাইসিকিউরিটি কারাগারে প্রবেশ করেছেন তার পরিবার সদস্য ও স্বজনরা। বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে তারা কারাগারে প্রবেশ করেন। তবে তারা কারাগারে ঢোকার সময় কারও সঙ্গে কথা বলেননি। দলটিতে তার স্ত্রী ও পুত্রসহ মোট ৬ জন রয়েছেন।

মীর কাসেম আলীর আইনজীবী ম. তামিম জানিয়েছেন, বুধবার বেলা সোয়া ১১টার দিকে তার পরিবারের কয়েকজন সদস্য ঢাকা থেকে কাশিমপুরের উদ্দেশে রওনা হন।

তামিম বলেন, ‘উনার এক ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর আমরা আর তার খোঁজ এখনও পাইনি। আরেক ছেলে দেশের বাইরে থাকেন। ফলে পরিবারের সঙ্গে আমাদের খুব বেশি যোগাযোগ হয় না।’

মঙ্গলবার আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করে দেওয়ার পর আজ সকালে মীর কাসেমকে রায় পড়ে শোনানো হয়েছে। মীর কাসেম আলী এখন গাজীপুরের কাশিমপুর কারাগারের কনডেম সেলে বন্দি আছেন।

/এফএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম