জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে শিক্ষানীতি বাতিলের দাবি বেফাকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৭

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানববন্ধন জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সদরঘাট থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত  ৮টি স্পটে অবস্থান নেয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক  ও শিক্ষার্থীরা।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বেফাকের শীর্ষ নেতারা। প্রেস ক্লাবের সামনে বেফাকের সহ-সভাপতি  নূর হোছাইন কাসেমী বলেন,‘ধর্মহীন শিক্ষানীতি সন্ত্রাসবাদের জন্ম দেয়। সুতরাং ধর্মহীন শিক্ষানীতি বাতিল করতে হবে। ইসলামি শিক্ষানীতি ও শিক্ষা আইনের বাস্তবায়ন করতে হবে।’

নূর হোছাইন কাসেমী বলেন,‘আলেম সমাজ পূর্বে থেকেই সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার ছিল। ইসলাম কখনও সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে সমর্থন করে না। সব সময় আলেম সমাজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

জানা গেছে, সদরঘাট থেকে জিরো পয়েন্ট, জাতীয় প্রেসক্লাব, কাকরাইল মোড়, মালিবাগ রেল ক্রসিং, রামপুরা ব্রিজ, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর ও জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ  নেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিতি ছিলেন, বেফাক মহাসচিব আব্দুল জব্বার জাহানাবাদী, শাহ আতাউল্লাহ, মুফতি মাহফুজুল হক, গোলাম মুহিউদ্দীন ইকরাম, মাওলানা নাজমুল হাসান, মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল হাসানাত আমিনী, জুনায়েদ আল হাবীব, মুফতি ইমরানুল বারী সিরাজীন, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আব্দুল লতিফ নিজামী, মুফতি তৈয়ব হোসাইন প্রমুখ।

আরও পড়ুন:
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের লাঠিচার্জ

/সিএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম