‘বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোতে প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী নিয়োগ দেবে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৩

আবুল মাল আবদুল মুহিত

 

বাংলাদেশে বিদেশি অর্থায়নে চলমান প্রকল্পসমূহের নিরাপত্তা আরও বাড়ানো হবে। এজন্য এসব প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগ করার কথা ভাবছে সরকার। এজন্য পুলিশ বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রীর নিজ দফতরে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে চলমান প্রকল্পসমূহে অনেক টাকা বিনিয়োগ করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে দেশের এ সম্পদ নষ্ট হোক তা আমরা চাই না। সে কারণেই এ বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা ভাবছি। এ জন্য পুলিশসহ অন্যান্য বাহিনী থেকে সদস্যদেরকে অন্তর্ভুক্ত করে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা হবে।’

অর্থমন্ত্রী আরও বলেন,‘আমাদের এর আগে এ ধরনের প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতো না। শুধুমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিজেদের মালামাল রক্ষা করার ক্ষেত্রে চৌকিদার নিয়োগ করত। কিন্তু, এখন সময় বদলে গেছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করলেও নিরাপত্তাজনিত কারণে অনেক কিছুতেই পিছিয়ে যাচ্ছি। কাজেই এটি আর হতে দেওয়া যায় না। মানুষের এ সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব।’

বিশেষ প্রশিক্ষণ কবে নাগাদ শুরু হবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন যতো দ্রুত সম্ভব এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ প্রশিক্ষিত বাহিনী বাংলাদেশ চলমান প্রকল্পগুলোয় নিরাপত্তার দায়িত্বে থাকবে।’

অর্থমন্ত্রী আরও জানান, ‘আমি নিজে নভেম্বর মাসে জাপান সফরে যাচ্ছি। জাপান সরকারের আমন্ত্রণেই আমার এ সফর। আমি সফরকালীন সময়ে জাপানের সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাংলাদেশে নেওয়া নিরাপত্তা বিষয়ে জানাবো।’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন,‘বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ১৮-২৪ সেপ্টেম্বরের আগেই প্রকাশ করা হবে।’

/এসআই/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের