মরদেহ শনাক্তে মর্গে এসেছিলেন মেজর জাহিদের বাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০০

নিহত জঙ্গি মেজর জাহিদের বাবা নূরুল ইসলাম (ডানে) সঙ্গে এক আত্মীয়

মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জেএমবি’র প্রশিক্ষক মেজর জাহিদুল ইসলাম ওরফে মেজর মুরাদের মরদেহ শনাক্ত করতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এসেছিলেন তার বাবা পুলিশের সাবেক পরিদর্শক নূরুল ইসলাম। সঙ্গে ছিলেন এক  আত্মীয়। মর্গের একটি সূত্র জানায়, বুধবার বেলা পৌনে একটার দিকে জাহিদের বাবা এসে বলেন, ‘আমরা মেজর জাহিদের লাশ দেখতে চাই।’ এভাবে লাশ দেখা যাবেনা, পুলিশের অনুমতি লাগবে জানালে তারা সেখান থেকে চলে যান।

এদিকে ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মুরাদের স্বজন পরিচয়ে তাদের কাছে এখনও কেউ আসেননি।’

উল্লেখ্য,গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় প্রথমে অভিযান চালায় রূপনগর থানা পুলিশ। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটি) ইউনিট ও ডিবি এ  অভিযানে যোগ দেয়। এ অভিযানে জেএমবির প্রশিক্ষক জঙ্গি মুরাদ নিহত এবং পুলিশের চার কর্মকর্তা আহত হন।

জেএ/এআইবি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম