লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তানভীর আহমেদ, লন্ডন
১৪ সেপ্টেম্বর ২০১৬, ২২:০৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৫

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণকালে প্রধানমন্ত্রী

কানাডায় অনুষ্ঠিতব্য ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্যা গ্লোবাল ফান্ড ( জিএফ) ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাত্রাপথে যুক্তরাষ্ট্রের লন্ডনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে করে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকাল ৪:০৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান।

ব্রিটেনে নিযুক্ত ভারপ্রাপ্ত হাই কমিশনার খন্দকার এম তালহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক নঈম উদ্দীন রিয়াজ ও আনোয়ারুজ্জামান চৌধুরী বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বাকিংহামশায়ারের স্টক পার্ক কাউন্টি হেটেলে পৌঁছালে হোটেলের অবস্থানরত যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মী ও হাই কমিশনের উর্ধতন কর্মকতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

লন্ডনে ২২ ঘন্টার যাত্রা বিরতিকালে প্রধানমন্ত্রীর কোন আনুষ্ঠানিক কর্মসূচি নেই বলে জানিয়েছেন লন্ডনের মিনিস্টার প্রেস নাদিম কাদির।  কানাডা যাত্রার আগে প্রধানমন্ত্রী নিজ হোটেলেই পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটিয়ে বাকি সময়টা বিশ্রাম নেবেন।

আগামিকাল বৃহস্পতিবার লন্ডন সময় দুপুর ২ টা ৫ মিনিটে এয়ার কানাডার একটি ফ্লাইটে করে প্রধানমন্ত্রী কানাডার মন্ট্রিলের উদ্দেশে লন্ডন ছেড়ে যাবেন।

পড়ুন: আজ সকালে কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম