গ্লোবাল ভিডিও কম্পিটিশনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত তানজিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৫৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৫৬

বাংলাদেশি বংশোদ্ভূত তানজিনা নওশিন গ্লোবাল ভিডিও কম্পিটিশনে ৬০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারী প্রায় ৪০০ প্রতিযোগিকে পরাজিত করে বাংলাদেশি বংশোদ্ভূত এক কিশোরী বিজয়ী হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে তানজিনা নওশিনের সঙ্গে যৌথভাবে ‘এডুকেশন ইয়ুথ ভিডিও চ্যালেঞ্জ’ পুরস্কার বিজয়ী হয়েছে কানাডিয়ান মেয়ে রুথ অরুণাচলম।
রবিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের ফাঁকে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বিশ্ব নেতাদের উপস্থিতিতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন আনুষ্ঠানিকভাবে বিজয়ী তানজিনা ও রুথের নাম ঘোষণা করেন।
এই প্রতিযোগিতার আয়োজক যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল কমিশন অন ফাইন্যান্সিং গ্লোবাল এডুকেশন অপরচুনিটি যা এডুকেশন কমিশন হিসেবে পরিচিত। গ্লোবাল এডুকেশন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ও এডুকেশন কমিশনের চেয়ারম্যান গর্ডন ব্রাউন বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।
আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- তরুণ প্রজন্ম ভবিষ্যত শিক্ষা ব্যাবস্থা নিয়ে কী ভাবছে, সে বিষয়ে তাদের মতামত ভিত্তিক ৩০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে এই প্রতিযোগিতা হয়।

কানাডায় জন্মগ্রহণ করা তানজিনা (১৯) এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। তার বাবা সিলেট থেকে কানাডায় অভিবাসী হয়ে টরেন্টোতে ব্যবসা করছেন। তানজিনার বাবা নুরুল মোস্তফা রায়হান জানান, আমার মেয়ের জন্ম ও বড় হওয়া কানাডায় হলেও সে উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের সংস্কৃতি পেয়েছে।

প্রতিযোগিতায় নেপালী মেয়ে প্রীতি শাক্য (২৩) দ্বিতীয় ও ব্রাজিলিয়ান মেয়ে গুস্তাভো সান্তানা (৩০) তৃতীয় পুরস্কার জিতেছে। প্রতিযোগিতায় ১৩ থেকে ৩০ বছরের বয়সী মেয়েরা অংশগ্রহণ করে।

এতে প্রতিযোগিদের দু’টি প্রশ্ন করা হয়েছে, যার উত্তর তাদের ত্রিশ সেকেন্ডের মধ্যে দিতে হয়েছে। প্রশ্ন দু’টি ছিল- (১) আপনার ভবিষ্যতের প্রস্তুতির জন্য কোন শিক্ষাকে সেরা মনে করেন? (২) আপনি ভবিষ্যতে কি ধরণের বিদ্যালয় দেখতে চান? সূত্র: বাসস।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের