ফেরিঘাটের চাঁদাবাজদের তালিকা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৫

ফেরিঘাটের চাঁদাবাজদের তালিকা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে

দেশের ফেরিঘাট এবং সড়ক পথের চাঁদাবাজদের চিহ্নিত করেছে সরকার। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে চাঁদাবাজদের একটি নির্দিষ্ট তালিকাও তৈরি করা হয়েছে। অবিলম্বে এসব চাঁদাবাজরা তাদের কর্মকাণ্ড বন্ধ না করলে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।

সভায় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজম্মেল হক খান, পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ, রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী, ফেরিঘাট সংশ্লিষ্ট জেলার ডিসি ও পুলিশ সুপার, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সড়ক পথ জনগণের জন্য সহজ ও আরামদায়ক করতেই সরকার এই কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না।’

তিনি আরও বলেন, ‘অনেকদিন যাবত দেশের ফেরিঘাট ও হাইওয়েতে চাঁদাবাজির অভিযোগ আমরা পাচ্ছিলাম। সেই পরিপ্রেক্ষিতে দেশের গোয়েন্দা সংস্থাকে চাঁদাবাজদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়। গোয়েন্দা সংস্থার সেই তালিকা আমাদের হাতে এসেছে। আমরা প্রথমে এসব চাঁদাবাজদের সতর্ক হওয়ার সুযোগ দেবো। না মানলে আগামীকাল থেকেই ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজরা চিহ্নিত, তাদের পার পাওয়ার কোনও সুযোগ নেই। তারা যে দলেরই হোক, যত শক্তিশালীই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদাবাজদের না ধরে সংশোধনের সুযোগ দিচ্ছেন। সরকার কি তাদের প্রতি দুর্বল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান শেখ হাসিনার সরকার দুর্বল নয়। অপরাধী যে-ই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না। এসব চাঁদাবাজরাও এর বাইরে নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা অতিরিক্ত পৌর টোল আদায়ের অভিযোগ পাচ্ছি। আমরা বলেছি, পৌরটোলসহ কোনও টোল নির্ধারিত হারের অতিরিক্ত আদায় করা যাবে না। এজন্য সংশ্লিষ্ট এলাকার ডিসি ও এসপিরা কাজ করবেন।’

এছাড়া হাইওয়েতে যানজট নিরসনেও ডিসি ও এসপিরা কাজ করবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গোয়েন্দা সংস্থা কতজন চাঁদাবাজদের তালিকা দিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এ মুহূর্তে তাদের তালিকা প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে চাঁদাবাজরা পালিয়ে যেতে পারে।’

/এসআই/এসএনএইচ/ এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের