বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পরিবেশের ব্যাপারে সরকার সচেতন: নসরুল

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৭

নসরুল হামিদ

বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে পরিবেশগত প্রভাবের ব্যাপারে সরকার সচেতন রয়েছে।

এক কর্মশালায় প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নিয়ে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেস্কো) উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মহানগরীর বিজয় হলে কমুলেটিভ এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট স্টাডি অব সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাব শীর্ষক কর্মশালা শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশের বিষয়ে আমরা বেশ সচেতন। তাই দেশে নতুন কেন্দ্র স্থাপনের আগে সরকার পরিবেশগত প্রভাবের বিষয়টি খতিয়ে দেখবে। নতুন কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে পরিবেশগত প্রভাবের বিষয়ে সরকার অত্যন্ত সচেতন।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ প্লান্ট স্থাপনের আগে আমরা পরিবেশের প্রভাবের বিষয়ে মূল্যায়ন করবো।’

নসরুল হামিদ বলেন, সিদ্ধিরগঞ্জে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র, সিমেন্ট কারখানা, পেপার মিল, রিরোলিং মিল, বস্ত্র কারখানা, তৈরি পোশাক কারখানা, খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা, জাহাজ নির্মাণ ও ব্রিক ফিল্ড থাকায় সরকার এখানে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। খবর বাসস।

আরও পড়ুন: বন্যার পানির চাপ কমায় ইলিশ বাড়ছে মেঘনায়

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম