গৃহবধূ হত্যার বিচার চাইলেন জাবি শিক্ষকরা

জাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৪৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৫৩





গৃহবধূ হত্যার বিচার চাইলেন জাবি শিক্ষকেরা
বগুড়ার আদমদীঘিতে গৃহবধূ মানষী রাণী গুণ হত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষকরা। একই দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর মানববন্ধনের ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে গত ২ সেপ্টেম্বর শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে গৃহবধূ মানসী রাণী গুণের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মামা নির্মল চন্দ্র সরকার বাদী হয়ে স্বামী প্রবীর চন্দ্র সরকারসহ চারজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মামাতো ভাই ও বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক শুভ্র কান্তি দে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘২০১৩ সালের আগস্টে পিতৃ-মাতৃহীন মানষী রাণী গুণের সাথে প্রবীর চন্দ্র সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রবীর নানা দাবিতে মানসীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। প্রায়শ নিত্য-নতুন দাবিতে মানষীকে প্রাণনাশসহ তালাকের হুমকি দিতো প্রবীর। অথচ শ্বশুরবাড়ির দাবি অনুযায়ী একাধিকবার নগদ অর্থ দেওয়া হয়েছিল তাকে।’
তিনি আরও বলেন, ‘শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে মৃত্যু হলেও তারা এটিকে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। ঘটনা ধামাচাপা দিতে লাশ তড়িঘড়ি করে দাহ করে ফেলে। জড়িতদের বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভও করেছেন।’
শুভ্র কান্তি দে বলেন, ‘ঘটনার পরদিন ৩ সেপ্টেম্বর নিহতের মামা আদমদীঘি থানায় হত্যা মামলা গ্রহণের জন্য লিখিত এজাহার দেন। কিন্তু পুলিশ সেদিন কোনও মামলা না নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়। পরে ৭ সেপ্টেম্বর পুলিশের সুপারিশে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার অপরাধ সংক্রান্ত মামলা হয়। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, সদস্য আনোয়ার খসরু পারভেজ, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হাসিবুর রহমান, আলী আজম মজুমদার, সরকার ও রাজনীতি বিভাগের ফিরোজ-উল-হাসান প্রমুখ।
তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম