আন্দোলনকারীদের প্রভাবেই প্রতিবেদন দিয়েছে ইউনেস্কো: আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪১

 




আওয়ামী লীগ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত হয়ে ইউনেস্কো প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে দলের পক্ষে প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ অভিযোগ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনেস্কোর প্রতিবেদন আমি পড়েছি।তা পড়ে মনে হয়েছে, এ প্রতিবেদন আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত।

আগামী ২২-২৩ আক্টোবর দলটির ২০ তম জাতীয় সম্মেলন সফল করতে এ কমিটি গঠন করা হয়।












হাছান মাহমুদ বলেন, ‘ইউনেস্কোর প্রতিবেদনে কিছু হাস্যকর যুক্তি তুলে ধরা হয়েছে। যেমন ৩৬ কিলোমিটার নদী ড্রেজিং করলে নদীর নাব্যতা কমে এবং নদী ধ্বংস হয়ে যাবে, এমন কথাও লিখেছে। আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ে তা পড়িয়েছিও। কিন্তু নদী ড্রেজিং এর কারণে নাব্যতা নষ্ট হয়ে যায় তা আমার জানা ছিল না।’  


তিনি বলেন, ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ প্রতিবেদনের জবাব দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। আমি আশা করি, সরকারের জবাবের পরেই ইউনেস্কোর কাছে এর বাস্তব চিত্র উঠে আসবে এবং তারা আশ্বস্ত হবে।’
বিএনপি দেশে কোনও সভা সমাবেশ করতে পারছে না, এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘বিএনপি যে দেশে এত সভা সমাবেশ করে, তা কারা করে? এগুলো কি বিএনপি করে না? নাকি অন্য কেউ করে? সেটি আমাদের প্রশ্ন। কারণ, বিএনপি সব সময়ই সভা সমাবেশ করছে। তবে সম্ভবত তারা  আগের মতো অগ্নিসন্ত্রাস চালাতে পারছেন না, সংবাদ সম্মেলনের মাধ্যমে সে কথা বলতে চাচ্ছে বিএনপি।’

সম্মেলনের প্রচার ও প্রচারণায় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনে  শহরের সৌন্দর্য্য নষ্ট না হয়ে যেন বাড়ে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

কমিটির আহ্বায়ক ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব ও দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সদস্য বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, অসীম কুমার উকিল ও সানজিদা খানম প্রমুখ।

 

পিএইচসি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী