আদালতে হাজিরা দিলেন সখীপুরের ইউএনও-ওসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:২১

হাইকোর্ট

আদালতের নির্দেশে আজ মঙ্গলবার আদালতে হাজির হয়েছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ফেসবুকে টাঙ্গাইলের এমপিকে নিয়ে মন্তব্য করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এক স্কুলছাত্রকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর সাজা দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তারা হাইকোর্টে হাজির হয়েছেন। নবম শ্রেণির ওই ছাত্রও আদালতে হাজির হয়েছিল।

ওই শিক্ষার্থীকে কীভাবে গ্রেফতার করা হলো এবং কিসের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে- সে সংক্রান্ত নথিপত্র নিয়ে ইউএনও এস এম রফিকুল ইসলাম ও ওসি মোহাম্মদ মাকসুদুল আলমকে আজ হাজির হতে ২০ সেপ্টেম্বর নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ ওই আদেশ দেন। একই সঙ্গে ওই ছাত্রকে জামিন দিয়ে তাকে তার বিদ্যালয়ের সনদ ও বয়স সংক্রান্ত তথ্যাদি নিয়ে আসতে বলেন আদালত। হাইকোর্টের তলবে আজ মঙ্গলবার সকালে ওই দুই কর্মকর্তা আদালতে হাজির হন।

আইনজীবী খুরশীদ আলম খান জানান, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি অনুপম শাহজাহানকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় একটি জিডি হয় বলে একটি প্রতিবেদনে প্রকাশ হয়। আইন অনুসারে ভ্রাম্যমাণ আদালতের স্পটে অপরাধ সংঘটিত হতে হবে, এ ক্ষেত্রে তেমনটি হয়নি। জিডি হলে তদন্ত হবে। এ অবস্থায় এভাবে দণ্ড দেওয়া যায় না।

আরও পড়ুন: ‘আম্মাকে তো আমার সামনে মারার চেষ্টা করেছো’

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি