হান্নান শাহ’র মরদেহ আসছে বিকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৮

হান্নান শাহ বিএনপির স্থায়ী কমিটির সদ্য প্রয়াত সদস্য আসম হান্নান শাহ’র মরদেহ সিঙ্গাপুর থেকে আজ বুধবার দেশে আসছে। এদিন বিকাল সাড়ে ৫টার দিকে  হযরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছানোর কথা রয়েছে।
বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ‘হান্নান শাহ’র লাশ পৌঁছানোর পর সন্ধ্যার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার মহাখালী ডিওএইচএস এর বাসায় যাবেন।’
প্রসঙ্গত, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে সিঙ্গাপুরের স্থানীয় একটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
বিএনপির দফতর থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী নিউ ডিওএইচএস এর মসজিদে দ্বিতীয় জানাজা, সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা ও বাদ জোহর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হান্নান শাহ’রচতুর্থ জানাজা হবে। এরপর শুক্রবার সকাল ৯টায় গাজীপুরস্থ রাজবাড়ী মাঠে পঞ্চম জানাজা এবং সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট স্কুল মাঠে ষষ্ঠ জানাজা হবে। জুমার নামাজের পর কাপাসিয়ার ঘাগুটিয়া চালাবাজার হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  
এদিকে হান্নান শাহ’র মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত শোকবই উন্মুক্ত থাকবে। বুধবারও শোক বইয়ে স্বাক্ষর করছেন নেতাকর্মীরা।



এদিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। উত্তোলন করা হবে কালো পতাকা। এ ছাড়া শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সারাদেশে দোয়া মাহফিল হবে।

 /এসটিএস/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি