নির্ধারিত ১০টি স্পটের মধ্যে তিনটি ফাঁকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ-অভ্যর্থনা জানানোর জন্য নির্ধারিত ১০টি স্পটের মধ্যে তিনটি স্পট অনেকটাই ফাঁকা রয়েছে। এগুলো হচ্ছে রেডিসন,বনানী ও মহাখালী। এছাড়া বাকি সাতটি স্পটে রয়েছে মানুষের ঢল। নির্ধারিত ১০টি স্পটের মধ্যে তিনটি ফাঁকা
এগুলো হচ্ছে- বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড, জাহাঙ্গীর গেট, বিজয় স্মরণীর মোড়, সংসদ ভবন মোড় ও আসাদগেট সংলগ্ন গণভবন মোড়।
জানা গেছে, প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমে কুড়িল-খিলক্ষেত বিশ্বরোড দিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করে, জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে বিজয় স্মরণীর মোড় দিয়ে গণভবনে প্রবেশ করবেন। এ কারণে রেডিসন, বনানী ও মহাখালী স্পটগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি নেই বললেই চলে। নির্ধারিত ১০টি স্পটের মধ্যে তিনটি ফাঁকা
এদিকে বাকি সাতটি স্পটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াহেদ জয়ের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে সড়কে অবস্থান করছেন। তারা প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে স্লোগান দিচ্ছে। এছাড়া নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, বেলুন, দলীয় প্রতীক নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় রাস্তায় ঘোড়ার গাড়ি, হাতি,বাদ্যযন্ত্র নিয়ে বাদক দলও দেখা যায়।
/পিএইচসি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি