মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়ে মাসুম রাজু (২২) নামে দলটির এক সদস্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহতকে অস্ত্রোপচার ঘরে নেওয়া হয়েছে।
মাসুম কলেজের পাসকোর্সের ছাত্র এবং বাংলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, কলেজের বিবদমান দুটি গ্রুপ হলো— সভাপতি গ্রুপ ও সেক্রেটারি গ্রুপ। আহত মাসুম সভাপতি গ্রুপের সদস্য।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
/এআইবি/এইচকে/







